Skool (https://skool.com.bd) ওয়েবসাইট এবং এর সকল কোর্স ও সেবা ব্যবহার করার আগে অনুগ্রহ করে এই শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন। আমাদের ওয়েবসাইট ব্যবহার করা বা কোনো কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্মতি প্রদান করছেন।
১. অ্যাকাউন্ট
কোর্সে অংশগ্রহণের জন্য একটি ব্যবহারকারী অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে। অ্যাকাউন্টের তথ্য সঠিক ও হালনাগাদ রাখা এবং Login তথ্য গোপন রাখা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর দায়িত্ব।
বইপত্র বা স্কুল শপ থেকে কিনতে হলেও অ্যাকাউন্টে লগইন করা থাকতে হয়। গেস্ট চেকআউট নেই। আপনার অ্যাকাউন্ট দিয়ে করা সব অর্ডারের দায়িত্ব আপনার।
২. কোর্স ব্যবহার
Skool-এর সকল কোর্স শুধুমাত্র ব্যক্তিগত শিক্ষার উদ্দেশ্যে প্রদান করা হয়। কোনো কোর্স, ভিডিও, নোট, ফাইল বা অন্যান্য শিক্ষাসামগ্রী অনুমতি ছাড়া কপি করা, ডাউনলোড করে বিতরণ করা, বিক্রি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. বইপত্র ও স্কুল শপে কেনাকাটা
- বই বা প্রোডাক্টের দাম, বিবরণ ও স্টক পণ্যের পাতায় দেখানো হয়। দাম ও স্টক সময়ে সময়ে পরিবর্তন হতে পারে।
- অর্ডার করার সময় আপনি প্রাইভেসি পলিসি ও এই শর্তাবলীতে সম্মতি দেন (চেকবক্সে টিক দিয়ে)। সম্মতি ছাড়া অর্ডার করা যাবে না।
- কোনো পণ্য স্টকে না থাকলে বা ডেলিভারি করা সম্ভব না হলে আমরা অর্ডার বাতিল করতে পারি। সেক্ষেত্রে অনলাইনে দেওয়া টাকা ফেরত দেওয়া হবে।
- PDF বই শুধু আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য। PDF ফাইলটি অন্য কারো সাথে শেয়ার করা, বিক্রি করা বা অনলাইনে প্রকাশ করা নিষিদ্ধ।
৪. পেমেন্ট
কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে কোর্সের বিবরণ, Module, Lesson এবং অন্যান্য তথ্য ভালোভাবে পর্যালোচনা করার দায়িত্ব ব্যবহারকারীর। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আমাদের Refund and Returns Policy প্রযোজ্য হবে।
বই ও প্রোডাক্টের পেমেন্ট PayStation-এর মাধ্যমে অনলাইনে (bKashসহ) করা হয়। স্কুল শপে ডেলিভারি চার্জ অনলাইনে আগাম দিতে হয়, আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে নগদে (COD) দিতে হয়।
৫. মেধাস্বত্ব
এই ওয়েবসাইটের সকল কোর্স, ভিডিও, লেখা, ছবি, ডিজাইন, লোগো এবং অন্যান্য কনটেন্ট Skool-এর সম্পত্তি অথবা বৈধ লাইসেন্সের আওতায় ব্যবহৃত। পূর্বানুমতি ছাড়া এগুলোর কোনো অংশ ব্যবহার করা যাবে না।
বইপত্রের বইয়ের লেখা ও কনটেন্টের মেধাস্বত্ব সংশ্লিষ্ট লেখক বা Skool-এর। বইয়ের কোনো অংশ অনুমতি ছাড়া কপি বা পুনঃপ্রকাশ করা যাবে না।
৬. ব্যবহারকারীর আচরণ
ওয়েবসাইট ব্যবহার করার সময় কোনো ধরনের অবৈধ, আপত্তিকর, বিভ্রান্তিকর বা ক্ষতিকর কার্যকলাপ করা যাবে না। অন্য ব্যবহারকারী বা ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা নিষিদ্ধ।
৭. কোর্সে পরিবর্তন
প্রয়োজনে আমরা কোর্সের বিষয়বস্তু, Lesson, Module, মূল্য অথবা অন্যান্য তথ্য সময়ে সময়ে হালনাগাদ বা পরিবর্তন করতে পারি। এর মাধ্যমে কোর্সের মান উন্নত করাই আমাদের উদ্দেশ্য।
একইভাবে বই ও প্রোডাক্টের দাম, বিবরণ ও স্টকও সময়ে সময়ে পরিবর্তন হতে পারে।
৮. সেবা প্রদান
আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে ওয়েবসাইট এবং কোর্স সবসময় সচল থাকে। তবে সার্ভার রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত সমস্যা বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে সাময়িকভাবে সেবা ব্যাহত হতে পারে।
৯. তৃতীয় পক্ষের লিংক
ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এসব ওয়েবসাইটের কনটেন্ট, সেবা বা নীতিমালার জন্য Skool দায়ী নয়।
১০. দায়বদ্ধতার সীমাবদ্ধতা
আমাদের কোর্সগুলো শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো কোর্স সম্পন্ন করার মাধ্যমে নির্দিষ্ট আয়, চাকরি, ব্যবসায়িক সফলতা বা অন্য কোনো ফলাফল নিশ্চিত করা হয় না। আপনার শেখা, অনুশীলন এবং বাস্তব প্রয়োগের উপর ফলাফল নির্ভর করবে।
১১. অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল
কোনো ব্যবহারকারী যদি এই শর্তাবলী লঙ্ঘন করেন বা ওয়েবসাইটের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করেন, তাহলে পূর্ব নোটিশ ছাড়াই তার অ্যাকাউন্ট সীমিত বা বাতিল করার অধিকার Skool সংরক্ষণ করে।
১২. শর্তাবলীর পরিবর্তন
প্রয়োজন অনুযায়ী আমরা এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করতে পারি। পরিবর্তিত সংস্করণ এই পেজে প্রকাশের পর থেকেই কার্যকর হবে।
১৩. যোগাযোগ
এই শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন বা সহায়তার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Skool
ইমেইল – hello@skool.com.bd
ফোন – +880 1745-955898
ঠিকানা – Ka, 42/2, South Badda, Dhaka – 1212, Bangladesh