Delivery Policy

Skool (https://skool.com.bd) থেকে বইপত্র (বই) ও স্কুল শপ (ফিজিক্যাল প্রোডাক্ট) কেনার পর ডেলিভারি কীভাবে হয়, তা এই পেজে বলা আছে।

১. PDF বই – সাথে সাথে ডাউনলোড

PDF বইয়ে কোনো ডেলিভারি লাগে না। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে “আমার বই” পাতায় ডাউনলোড বোতাম চলে আসে। সেখান থেকে যেকোনো সময় PDF ডাউনলোড করতে পারবেন।

পেমেন্ট সফল হওয়ার পরেও ডাউনলোড বোতাম না আসলে আমাদের সাথে যোগাযোগ করুন।

২. পেপারব্যাক বই ও ফিজিক্যাল প্রোডাক্ট – ডেলিভারি এলাকা

ডেলিভারি তিনটি এলাকায় ভাগ করা—

  • ঢাকার ভিতরে
  • ঢাকার বাইরে
  • স্পেশাল জোন (যেমন: সাভার, কেরানীগঞ্জ)

আপনার জেলার নাম দিলে ডেলিভারি এলাকা নিজে থেকেই বসে যায়। প্রতিটি এলাকার ডেলিভারি চার্জ পণ্য বা বইয়ের পাতায় অর্ডার করার আগেই দেখানো হয়।

৩. ডেলিভারি চার্জ ও পেমেন্টের নিয়ম

  • পেপারব্যাক বই: বইয়ের দাম ও ডেলিভারি চার্জ একসাথে অনলাইনে (PayStation – bKashসহ) দিতে হয়।
  • স্কুল শপের প্রোডাক্ট: ডেলিভারি চার্জ অনলাইনে আগাম দিতে হয়। পণ্যের দাম পণ্য হাতে পেয়ে নগদে (ক্যাশ অন ডেলিভারি / COD) দিতে হয়। ডেলিভারি চার্জ না দিলে অর্ডার শিপ করা হয় না।
  • অর্ডারের মোট টাকা, ডেলিভারি চার্জ এবং COD-তে নগদে কত দিতে হবে, তা অর্ডার করার আগেই পণ্যের পাতায় দেখানো হয়।

৪. ডেলিভারি সময়

  • ঢাকার ভিতরে: ১-২ কর্মদিবস
  • ঢাকার বাইরে: ২-৪ কর্মদিবস
  • স্পেশাল জোন: ২-৩ কর্মদিবস

সরকারি ছুটি, আবহাওয়া বা কুরিয়ারের কারণে ডেলিভারি দেরি হতে পারে। দেরি হলে আমরা জানানোর চেষ্টা করব।

৫. অর্ডারের স্ট্যাটাস দেখা

  • বইপত্রের অর্ডারের স্ট্যাটাস “আমার বই” পাতায় দেখতে পারবেন (প্রসেসিং / শিপড / ডেলিভারড)।
  • স্কুল শপের অর্ডারের স্ট্যাটাস “আমার অর্ডার” পাতায় দেখতে পারবেন।

৬. ঠিকানা সঠিক দেওয়া জরুরি

ডেলিভারি ঠিকানা ও ফোন নম্বর সঠিকভাবে দিন। ভুল ঠিকানা বা ফোন বন্ধ থাকার কারণে পণ্য ফেরত আসলে, আবার পাঠাতে হলে নতুন করে ডেলিভারি চার্জ দিতে হতে পারে।

ডেলিভারির সময় ফোনটি খোলা রাখুন। ডেলিভারি পারসন ফোন করলে সাড়া দিন।

৭. পণ্য হাতে পেয়ে যাচাই করুন

পণ্য হাতে পাওয়ার সময় প্যাকেট খুলে দেখে নিন। পণ্য ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে ডেলিভারি পারসনের সামনেই জানান এবং ছবি তুলে রাখুন। তারপর আমাদের Refund and Returns Policy অনুযায়ী যোগাযোগ করুন।

৮. যোগাযোগ

ডেলিভারি সংক্রান্ত কোনো প্রশ্ন বা সহায়তার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

Skool
ইমেইল – hello@skool.com.bd
ফোন – +880 1745-955898
ঠিকানা – Ka, 42/2, South Badda, Dhaka – 1212, Bangladesh